আল্লাহর বিধানে অঙ্কের ভুল?
কুরআনের উত্তরাধিকার: বিশ্লেষণ কুরআনের উত্তরাধিকার বিধান: বিশ্লেষণ সূচীপত্রঃ ✦ অধ্যায় ১: কুরআনের উত্তরাধিকার বিধানের মূল সূত্র ✦ অধ্যায় ২: উদাহরণ ১ — হিসাব মেলেনা, অংশফল ১-এর বেশি ✦ অধ্যায় ৩: উদাহরণ ২ — অংশফল ১-এর কম, বাকি সম্পত্তি কার? ✦ অধ্যায় ৪: কৃত্রিম সমাধান — ফিকাহের আওল ও রাদ ✦ অধ্যায় ৫: গণিত যেখানে কুরআন ব্যর্থ ভূমিকা: ইসলামের দাবি অনুযায়ী কুরআন একটি নির্ভুল গ্রন্থ , যেখানে মানবজীবনের সকল দিকের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পত্তি বণ্টন বা উত্তরাধিকার (ফরায়েজ) এর ক্ষেত্রেও কুরআন বিশেষ নিয়ম নির্ধারণ করেছে। কিন্তু বাস্তব উদাহরণ ও অঙ্ক দিয়ে পরীক্ষা করলে দেখা যায়—এই নিয়মগুলো বহু ক্ষেত্রে গণিতগতভাবে অসংগত, সাংঘর্ষিক ও বাস্তবায়ন-অযোগ্য । এই লেখাতে আমরা কুরাআনের নির্ধারিত উত্তরাধিকার নিয়ম দিয়ে কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করব, এবং দেখাব কিভাবে এসব নিয়ম গণিতে গরমিল সৃষ্টি করে। ✦ অধ্যায় ১: মূল সূত্রসমূহ (সূরা আন-নিসা ৪.১১ , ৪.১২, ৪.১৭৬) পিতা: মোট সম্পত্তির ১/৬ (যদি সন্তান থাকে) ...