Posts

Showing posts from March, 2025

আল্লাহর শক্তি কি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভিতরেই সীমাবদ্ধ?

Image
১. সব নবী কেন শুধু মধ্যপ্রাচ্যে? ইসলামে বলা হয়, নবী-রাসূলগণ সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। কিন্তু যদি আমরা কুরআন ও হাদিসের তথ্যে তাকাই, তাহলে দেখতে পাই, সমস্ত উল্লেখিত নবী শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ। (ক) নবীদের ভৌগোলিক অবস্থান কুরআনে উল্লেখিত ও হাদিসে বর্ণিত নবীরা সবাই মূলত মধ্যপ্রাচ্যের ভেতরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই কাজ করেছেন। উদাহরণস্বরূপ, আদম, নূহ, ইবরাহিম, মুসা, ঈসা, এবং মুহাম্মদ—এদের সবাই মধ্যপ্রাচ্যের কোনো না কোনো অঞ্চলের বাসিন্দা। অন্যদিকে, চীন, ভারত, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো বিশাল অঞ্চলগুলোর কোনো নবীর উল্লেখ কুরআনে পাওয়া যায় না। (খ) ইসলাম যদি সার্বজনীন হতো, তবে নবীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকতেন যদি আল্লাহ সত্যিই সমস্ত জাতির প্রতি সমান দৃষ্টি দিতেন, তাহলে কেন তিনি সব মহাদেশে নবী পাঠাননি? কেন ইসলামিক ইতিহাসে মধ্যপ্রাচ্যের বাইরের কোনো নবীর অস্তিত্ব নেই? কুরআন দাবি করে যে ইসলাম সকল মানুষের জন্য, কিন্তু বাস্তবে নবীদের অবস্থান মধ্যপ্রাচ্যের বাইরে বিস্তৃত হয়নি। (গ) নবীদের সংখ্যা ও মধ্যপ্রাচ্যের বাইরে অনুপস্থিতি ইসলামের তথ্যানুসারে ১,...

মুহাম্মদের বিবাহ: প্রচলিত সংখ্যা বনাম ঐতিহাসিক বাস্তবতা

Image
  ১. প্রচলিত সংখ্যা: মুহাম্মদের ১১-১৩টি বিবাহ প্রচলিত ইসলামী ইতিহাসে সাধারণত বলা হয় যে মুহাম্মদ ১১ জন স্ত্রী রেখেছিলেন এবং মৃত্যুর সময় ৯ জন স্ত্রী জীবিত ছিলেন। এই তথ্য ইসলামের মূলধারার স্কলাররা প্রচার করেন এবং সাধারণ মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠিত সত্য হিসেবে ধরা হয়। ইসলামী গ্রন্থে বলা হয়, মুহাম্মদ ৪ জনের বেশি স্ত্রী রাখার অনুমতি দিয়েছিলেন শুধু নিজের জন্য, কারণ তিনি নবী ছিলেন। কিছু গবেষক বলেন, তিনি ১৩টি বিয়ে করেছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউ মারা গেছেন বা তালাকপ্রাপ্ত হয়েছেন। সূত্র: সহিহ বুখারি (হাদিস 268, 5068, 5188) সহিহ মুসলিম (হাদিস 1467) আল-তাবারি, “Tarikh al-Tabari” ২. মুহাম্মদের বিবাহের প্রকৃত সংখ্যা: ৪০-এর বেশি? ইসলামের প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ ও সিরাত গ্রন্থগুলো পড়লে দেখা যায়, মুহাম্মদ শুধু ১১-১৩ জন স্ত্রী নন, বরং ৪০টিরও বেশি বিয়ে করেছেন। তিনি অনেক নারীকে তালাক দিয়েছেন বা তাদের সাথে দাম্পত্য জীবন সংক্ষিপ্ত ছিলো। কিছু স্ত্রী এক রাতের জন্যও মুহাম্মদের সাথে ছিলেন, আবার কেউ কেউ দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। কিছু প্রাচীন সূত্র যা মুহাম্মদের অধিক বিবাহের প্রমাণ দেয়: 1. ইবন ...

আল্লাহ তালাহ- একটি অশুভ বদরাগী অসুখী চরিত্র

Image
  সেইদিন হোম পেইজে কীভাবে জানি ঘুরে ঘুরে একটা পোস্ট আমার নজরে পড়ে গেল। বিষয়বস্তু হচ্ছে, পোস্টের লেখক সবাইকে জানাচ্ছেন, ক্রিকেট খেলা দেখে জিতে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে খুশী প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে উচিত কাজ নয়। ফেইসবুকে এরকম খুশি বা আনন্দ প্রকাশ করা গর্হিত কাজ। মুসলমানদের উচিত মৃত্যুর পরে কী হবে তা ভেবে আল্লাহর কাছে কান্নাকাটি করা। খেলায় জিতে তা নিয়ে আনন্দ করা, খুশি হওয়া, তা আবার প্রকাশ করে ফেলাতে আল্লাহ নাখোশ হতে পারেন। মুসলমানদের সব সময়ই মৃত্যু ভয়ে ভীত এবং দোজখের ভয়ে আতঙ্কিত থাকা উচিত! আমি মন দিয়েই লেখাটি পড়লাম। মুমিন মুসলমানদের লেখা আমার কাজের জন্যেই মন দিয়ে পড়তে হয়। তাদের মনের গঠন বোঝার জন্য। তাদের বুদ্ধিমত্তা বোঝার জন্য। আপনি কী এই ধরণের লেখা আগে পড়েছেন? আমি নিশ্চিত, আপনার চোখেও হয়তো পড়েছে। আল্লাহ চরিত্রটি নিয়ে একটু ভেবে দেখুন। খুবই অসুখী, হীনমন্য, ছোটলোক এবং পাছায় লেগে থাকা একটি চরিত্র। আপনি খাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠলেন কিংবা প্রশাব করতে গেলেন, আপনি বাসা থেকে বের হচ্ছেন নাকি বাসায় ফিরছেন, প্রতিটা পদক্ষেপে আপনার ওপর তার কড়া নজরদারি। আপনি ডা...

আল্লাহ কি কখনো মিথ্যা বলেন?

Image
 ছোটবেলা থেকে গুরুজনদের কাছ থেকে আমরা শুনে এসেছি, “সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না।” এমনকি, নিজের কোন সাময়িক সুখ বা উপকারের জন্য হলেও, সত্যি কথাই বলতে হবে, আর মিথ্যা এড়িয়ে চলতে হবে। ছোটবেলা মায়ের মুখে একটি গল্প শুনতাম, গল্পটি ইসলামের অন্যতম প্রখ্যাত আল্লাহর ওলি বায়োজিদ বোস্তামীর। গল্পটি এরকম ছিল, একবার হযরত বায়েজিদ বোস্তামীকে তার মা কিছু স্বর্ণমুদ্রা জামার গোপন জায়গাতে লুকিয়ে কোথাও পাঠিয়েছে। পথের মধ্যে ডাকাত বোস্তামীকে ধরলো এবং জিজ্ঞেস করলো, তার কাছে অর্থ সম্পদ আছে কিনা। সত্যবাদী বায়োজিদ বোস্তামীকে তার মা শিখিয়েছিল, সদা সত্য কথা বলতে। সত্যের বিজয় হবেই। সর্বদা যারা সত্যের পথে চলে, তারা ছোটখাট সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত তাদেরই বিজয় হয়। তাই বায়োজিদ বোস্তামী ডাকাত সর্দারের কাছে তার স্বর্ণমুদ্রা থাকার সত্য কথা বলে দিলো। ডাকাত সর্দার অবাক হলো, এবং জিজ্ঞেস করলো সে কেন সত্য বললো! বায়োজিদ বোস্তামী ডাকাত সর্দারকে জানালেন, তার মা তাকে সদা সত্যের পথে থাকতে বলেছেন। এতে সাময়িক ক্ষতির সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত সত্যের পথের মানুষেরই জয় হয়। এমনকি, জয় না হলেও, সদা সত্যের পথেই সকলের থাকা উচ...

ভবিষ্য পুরাণে মহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে? নবী না অসুর

Image
 ভূমিকা নিজ ধর্মকে সত্য প্রমাণ করতে নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নেয়াতে সম্ভবত সবচাইতে এগিয়ে আছেন সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠী। নিজেদের ধর্ম সম্পর্কে আত্মবিশ্বাসহীনতা, আস্থাহীনতা তাদের এমন এক জায়গাতে নিয়ে এসেছে যে, বর্তমান সময়ে জেনেবুঝে সবচাইতে বাজে মিথ্যা কথাটি বলতেও তারা এতটুকু সংকোচ বোধ করেন না। তাদেরকে চোখের সামনে সব তথ্য প্রমাণ তুলে ধরে দেখিয়ে দিলেও, তাতে তাদের কিছুই যায় আসে না। কারণ তারা এভাবেই ভাবতে অভ্যস্ত যে, তথ্য প্রমাণ যুক্তি যাই থাকুক, ইসলামই সত্য! এরকম অন্ধবিশ্বাসী মানুষের সাথে আলোচনা কিংবা বিতর্ক খুব কষ্টকর, তারপরেও তথ্যপ্রমাণগুলো একত্র করে রাখা জরুরি। মুক্তমনা মানুষদের আলোচনার সুবিধার্থে। আশাকরি এই লেখাটি বরাবরের মতই আপনাদের কাজে লাগবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, হিন্দু ধর্মের পুরাণ ভবিষ্য পুরানে আসলেই নবী মুহাম্মদের নাম রয়েছে কিনা; থাকলে কীভাবে তা আছে। জাকির নায়েক এবং অন্যান্যদের দাবী বর্তমান সময়ের ইসলাম প্রচারকদের একটি প্রধান দাবী হচ্ছে, হিন্দুদের ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদের নাম এবং ভবিষ্যত বাণী বর্ণিত আছে। সেই সাথে এটিও বলা আছে যে, নবী মুহাম্মদ এসে মানুষে...

বিজ্ঞানময় কিতাব: সত্য নাকি গোঁজামিল

Image
  কুরআনের বৈজ্ঞানিক দাবি: আধুনিক বিজ্ঞানের সাথে সমন্বয় বা সাংঘর্ষিকতা? মুসলিমরা প্রায়ই দাবি করে যে কুরআন হচ্ছে “বৈজ্ঞানিক কিতাব” এবং এতে আধুনিক বিজ্ঞানের অনেক তথ্য পূর্বেই দেওয়া হয়েছে। তাদের মতে, বিজ্ঞান কুরআনের সত্যতাকে প্রমাণ করে, আর কুরআনে দেওয়া তথ্যগুলো এতটাই নিখুঁত যে এগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত? ১. বৈজ্ঞানিক দাবি বনাম বাস্তবতা কুরআনে বিভিন্ন আয়াতের মধ্যে বিজ্ঞান সম্পর্কিত কিছু বক্তব্য পাওয়া যায়। কিন্তু এগুলো কি সত্যিই আধুনিক বিজ্ঞানের সাথে মিলে, নাকি সেগুলোকে জোরপূর্বক বিজ্ঞানের সাথে সংযুক্ত করা হয়েছে? উদাহরণস্বরূপ, অনেক মুসলিম দাবি করে যে কুরআনে ভ্রূণের বৃদ্ধি সম্পর্কে যা বলা হয়েছে (সূরা আল-মু'মিনুন ২৩:১৪), তা আধুনিক ভ্রূণবিদ্যার সাথে মিলে যায়। কিন্তু বাস্তবে কি এটি সত্য? ২. বিজ্ঞান কি কুরআনের সত্যতা প্রমাণ করে? বিজ্ঞান একটি পরীক্ষিত ও পর্যবেক্ষণযোগ্য প্রক্রিয়া। বৈজ্ঞানিক কোনো তত্ত্ব বারবার যাচাই-বাছাই করে প্রমাণিত হতে হয়। কিন্তু কুরআনের “বৈজ্ঞানিক দাবিগুলো” সাধারণত ব্যাখ্যার উপর নির্ভরশীল এবং যেকোনো সময় ...