ইসলাম নিয়ে আমার সংশয়
হাদীস বিষয়ক সংশয় ১। "‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সফিয়্যাকে তাঁর তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেনঃ বন্ধ্যা নারী! তুমি আমাদের (এখানে) আটকে রাখবে?" সংশয় ২। "নবী (সাঃ) - এর মদীনার দিকে বের হওয়ার তিন বছর আগে খাদীজাহ (রাঃ) - এর মৃত্যু হয়। তারপর দু’বছর অথবা এর কাছাকাছি সময় অতিবাহিত করে তিনি ‘আয়িশা (রাঃ) - কে বিবাহ করেন। যখন তিনি ছিলেন ৬ বছরের বালিকা। তারপর ৯ বছর বয়সে বাসর উদযাপন করেন।" প্রশ্ন : এখানে একটা ৯ বছরের মেয়ের সাথে বাসর করার কথা বলা হয়েছে। ৫৬ বছর বয়সের বুড়ো ৯ বছরের শিশুর সাথে সহবাস কিভাবে ঠিক হতে পারে? সম্ভাব্য উত্তর: ব্রাদার রাহুল ও আসাদ নুরের বিতর্কে ব্রাদার রাহুল অনেক বড় বড় মনীষীর নাম উপস্থাপন করেছেন যারা ছোটবেলায় বিয়ে করেছেন। যেমনঃ শেখ মুজিবুর রহমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরও অনেকে। কিন্তু তারা তাদের স্ত্রীর চেয়ে ৫ থেকে ১০ বছরের বড় ছিল। কিন্তু রাসুলুল্লাহ সাঃ আয়েশা রাঃ এর চেয়ে ৪১ বছরের বড় ছিলেন। সংশয় ৩। "ইবন...